মূল তথ্যে যান

একটি সুন্দর ভবিষ্যতের দিকে · Towards a Brighter Future

3ZF

Three Zeros of Freedom

Zero Interest · Zero Exploitation · Zero Ignorance

3ZF Management Solution Ltd.-এর লক্ষ্য হলো 3ZF-এর সামাজিক ও অর্থনৈতিক মডেল বাস্তবায়ন করা। মানুষের পারস্পরিক সহযোগিতা, জ্ঞানচর্চা ও ন্যায্য অর্থনৈতিক সুযোগ তৈরির মাধ্যমে আমরা সুদ, শোষণ ও অজ্ঞতামুক্ত সমাজ গড়ে তুলতে চাই।

সংযোগে শক্তি, সহযোগিতায় সমৃদ্ধি—সুদমুক্ত, শোষণমুক্ত ও অজ্ঞতামুক্ত সমাজের প্রত্যয়ে।

3ZF Management Solution Ltd. · নিবন্ধনের কাজ চলমান

আমাদের ভাবনা, সহজ ভাষায়

3ZF সম্পর্কে জানুন

Three Zeros of Freedom-এর ধারণা, অর্থনৈতিক মডেল ও সুদমুক্ত ভবিষ্যতের ভাবনা—আপনার জন্য বিস্তারিত ভিডিওতে।

আমাদের পরিচয় পড়ুন →
Md. Asaduzzaman Sujon

Md. Asaduzzaman Sujon

প্রতিষ্ঠাতা, পরিচালক ও 3ZF ধারণার প্রবর্তক

Three Zeros of Freedom (3ZF)-এর দর্শন এবং সামাজিক ও অর্থনৈতিক মডেলের মূল ভাবনা তাঁর চিন্তা ও উদ্যোগ থেকে গড়ে উঠেছে।

প্রতিষ্ঠাতার বার্তা

একটি ন্যায্য, মানবিক ও জ্ঞানসমৃদ্ধ সমাজের স্বপ্ন।

প্রকৃত স্বাধীনতা তখনই প্রতিষ্ঠিত হয়, যখন সমাজ হয় সুদমুক্ত, শোষণমুক্ত এবং অজ্ঞতামুক্ত। এই বিশ্বাস ও উপলব্ধি থেকেই Three Zeros of Freedom (3ZF) ধারণার সূচনা।
প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা সম্পর্কে জানুন →

আমাদের দর্শন

তিনটি মূলনীতি, একটি প্রত্যয়।

আরও জানুন →

Zero Interest

সুদমুক্ত

ন্যায্য ব্যবসা ও পারস্পরিক সহযোগিতার পথ গড়ে তোলা। নিজের শ্রম ও উদ্যোগে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করাই লক্ষ্য।

Zero Exploitation

শোষণমুক্ত

শ্রমের ন্যায্য মূল্য, অধিকার ও মর্যাদাকে গুরুত্ব দেওয়া। প্রত্যেকে যেন নিজের ন্যায্য প্রাপ্য পায়—এমন সমাজের প্রত্যয়।

Zero Ignorance

অজ্ঞতামুক্ত

শিক্ষা, সচেতনতা ও বাস্তব দক্ষতায় মানুষের সক্ষমতা গড়ে তোলা। জেনে সিদ্ধান্ত নেওয়া ও নিজের সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ বাড়ানো।

আমাদের কার্যক্রম

ভাবনা থেকে অংশগ্রহণের পথে।

সংযোগ ও অভিজ্ঞতা

3ZF Community

পোস্ট, বন্ধুত্ব ও বার্তার মাধ্যমে মানুষের সঙ্গে যুক্ত থাকার সামাজিক পরিসর। অভিজ্ঞতা ও জ্ঞান ভাগ করে নেওয়া এবং পারস্পরিক সহযোগিতার সুযোগ।

বিস্তারিত দেখুন 3ZF Community

মানবিক ও সামাজিক উদ্যোগ

Harmony Organization

শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, সামাজিক সচেতনতা, দুর্যোগে ত্রাণ এবং পরিবেশ রক্ষায় মানুষকে একত্র করতে চায় 3ZF—সহমর্মী ও দায়িত্বশীল কমিউনিটি গড়ার লক্ষ্যে।

বিস্তারিত দেখুন Harmony Organization

ন্যায্য ব্যবসা ও অংশগ্রহণ

Harmony Community Shop

সুদমুক্ত সমাজ গড়ার প্রথম সিঁড়ি হিসেবে ন্যায্য মূল্য, মানসম্মত ও ভেজালমুক্ত পণ্য এবং বিশ্বস্ত সেবাকে গুরুত্ব দিয়ে কমিউনিটি ব্যবসা গড়ে তোলার উদ্যোগ।

বিস্তারিত দেখুন Harmony Community Shop

3ZF অ্যাকাউন্ট, Organization ও Shop-এর সদস্যপদ আলাদা; সংশ্লিষ্ট সদস্যপদের জন্য পৃথক আবেদন প্রয়োজন।

—নিবন্ধিত সদস্য
—সদস্যদের জেলা

একটি কমিউনিটি, একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয়।

সদস্য ও তাঁদের দেওয়া জেলার তথ্য অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হয়।